আবারো গঙ্গার কাছে সানি লিওন

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৪:৪৮
 
পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ নদী গঙ্গা। এই গঙ্গার কাছে আগেও গিয়েছিলেন সানি লিওন, বাবা-মা মারা যাওয়ার পর ভারতের হরিদ্বারে গিয়ে গঙ্গায় চিতাভস্ম ভাসিয়ে দিয়েছিলেন সানি লিওন। আবারো সেই জায়গায় ফিরে গেলেন তিনি।
 
কেন গেলেন আবারো সেখানে! সম্প্রতি হরিদ্বারের ওপর দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন সানি লিওন। মাঝে নেমে পড়েন। গঙ্গার সামনে এসে যেন একটু মন খারাপ হয় তার। সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গেও।
 
অনলাইনে পোস্ট করা ভিডিওতে সানি লিওন বলেন, যেখানে বাবা-মায়ের চিতাভস্ম ভাসিয়েছিলাম ফিরে এলাম সেখানেই। যেখানে যাচ্ছি, জানতাম না পথে হরিদ্বার পড়বে। বাবা-মাকে ‘হাই’ বলতে পেরে ভাল লাগছে। কেন উনাদের নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম সেটা এখন বুঝতে পারছি। বাবা-মা আমাকে বলেছিলেন আবার গঙ্গায় দেখা হবে আমাদের।
 
যদিও ও পথ দিয়ে কোথায় যাচ্ছেন তা পরিস্কার করেন নি হালের জনপ্রিয় বলিউড তারকা সানি লিওন। তবে যেখানে যান কেন, ভিডিওটি ভক্তদের মন ছুয়েছে।
 

A post shared by Sunny Leone (@sunnyleone) on Jun 3, 2017 at 4:27am PDT

ইত্তেফাক/এমএআর