শ্রীলংকার বিপক্ষে ভারতকেই এগিয়ে রাখছেন গাঙ্গুলী ও সাঙ্গাকারা

আপডেট : ০৮ জুন ২০১৭, ১০:০৯
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বর্তমান লড়বে বিরাট কোহলির ভারত ও অ্যাঞ্জেলো ম্যাথুজের শ্রীলংকা। দু’দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ। আর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে শ্রীলংকা। এই লড়াইয়ে ভারতকে ফেভারিট মানছেন দু’দলের সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও কুমার সাঙ্গাকারা। 
 
দু’টি প্রস্তুতি ম্যাচে সহজ জয়ের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরু করে ভারত। মূল পর্বেও সেই আক্রমনাত্মক মেজাজে দেখা যায় গতবারের চ্যাম্পিয়নদের। চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে উড়ন্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ভারত। তাই দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারাতে পারলেই এবারের আসরের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে কোহলির দল। 
 
আর সেমিফাইনাল নিশ্চিতের কাজটি বেশ সহজেই করে ফেলবে ভারত বলে মনে করেন গাঙ্গুলী, ‘টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত একটি জয় পেয়েছে ভারত। টুর্নামেন্টের শুরুতে জয় পেলে যেকোন দল খুব আত্মবিশ্বাসী হয়ে উঠে। ভারত এখন ফুরফুরা মেজাজেই রয়েছে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে কোহলির দল। তাই শ্রীলংকাকে না হারানোর কোন কারণই দেখছি না। এ ম্যাচে ভারতই স্পষ্ট ফেভারিট। ভারতের জিততে খুব বেশি সমস্যা হবার কথা নয়। তবে বৃষ্টি নিয়ে ভাবতে হবে দু’দলকেই।’
 
গাঙ্গুলীর মত ভারতকে ফেভারিট মানছেন সাঙ্গাকারাও। তবে ম্যাথুজের ফিরে আসতে ভালো কিছুই ইঙ্গিত পাচ্ছেন তিনি। এতে দল বেশ চাঙ্গা হবে বলে দৃঢ় বিশ্বাস সাঙ্গার, ‘ম্যাথুজের ফিরে আসাটা শ্রীলংকার জন্য বড় ফ্যাক্টর । এতে দল উজ্জীবিত থাকবে। ভারতকে হারাতে হলে ম্যাথুজকেই লাগবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে দারুন জয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ভারত। তাই তাদের হারানো অনেক কঠিন। লংকানদের শুরু থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে এবং আগ্রাসী মনোভব দেখাতে হবে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা