‘প্রতিটি নাটকে আমার চরিত্রে দর্শক এবার ভিন্নতা পাবেন’

আপডেট : ০৮ জুন ২০১৭, ১১:৫২
 
অন্যান্য বছরের তুলনায় তানজিন তিশাকে এবারের ঈদে বেশি নাটকে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে তিনি ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরইমধ্যে তানজিন তিশা আসছে ঈদের জন্য অভিনয় করেছেন সোহেলের নির্দেশনায় ‘হিয়ার মাঝে তুমি’ ও ‘হাসনা হেনা’, রিজভীর ‘ইস্যু’ নাটকের কাজ।
 
শিগগিরই তিনি শুরু করবেন হিমেল আশরাফের নির্দেশনায় ‘শর্ত সাপেক্ষে’, হাবিব মাসুদের ‘পরিচয়’ এবং রুমান রুনির নির্দেশনায় আরেকটি ঈদ বিশেষ নাটকের কাজ।
 
ঈদের কাজ নিয়ে তানজিন তিশা বলেন, ‘এবারের ঈদে আমাকে বেশকিছু ভালো ভালো নাটকে কাজ করতে দেখা যাবে। এরইমধ্যে বেশ কয়েকটির কাজ শেষ করেছি। ঈদের পূর্ব পর্যন্ত নাটক টেলিফিল্মে কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে হবে। প্রতিটি নাটকে আমার চরিত্রে দর্শক এবার ভিন্নতা পাবেন। আমি কাজগুলো করে বেশ তৃপ্ত। আমার চরিত্রগুলোতে দর্শক নতুনত্ব পাবেন। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ পরিচালকদের প্রতি যারা আমাকে নিয়ে কাজ করছেন।’
 
উল্লেখ্য, হাবিব ওয়াহিদের সঙ্গে ‘বেপরোয়া মন’ শীর্ষক গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও বেশ আলোচনায় আসেন তানজিন তিশা। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।
 
ইত্তেফাক/আনিসুর