লাইভ অনুষ্ঠানের অতিথি রোকেয়া প্রাচী

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৫:৩১
 
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’ এ এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী।
 
কথা বলবেন তার বর্তমান কাজ ও পরিকল্পনা নিয়ে। জানাবেন একান্ত ভাবনার কথা। দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
 
পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পারিহা। প্রচারিত হবে শুক্রবার সকাল ৯ টা ৩৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর