কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৭:০৫
 
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামাল হোসেন নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
 
নিহত হলেন, পিরোজপুরের কাউখালী থানার কাউখালী উত্তরবাজার এলাকার মৃত আব্দুল মান্নান সরদারের (পুলিশের সাবেক এএসপি) ছেলে কামাল হোসেন জুয়েল (৪০)।
 
কাশিমপুর কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, ২০০৮ সালের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল কামাল হোসেন জুয়েল (৪০)। গত বছর ২৫ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন।
 
বৃহস্পতিবার ভোরে সেহেরি খাওয়ার পর তার বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান