বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এসোসিয়েশনের সভাপতি শহীদুল হক, সম্পাদক খোরশেদ

আপডেট : ০৮ জুন ২০১৭, ২১:৩৪
বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। আর সাধারণ সম্পাদক হয়েছেন মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) খোরশেদ আলম খাস্তগীর। 
 
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার মহাপরিচালক (আমেরিকা) আবিদা ইসলাম প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণা করেন।
 
নতুন কমিটির সহ-সভাপতি পদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, ডিজি নাহিদা সোবহান, যুগ্ম সম্পাদক পদে পরিচালক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ২৫ ব্যাচের মো. খালেদ, কোষাধ্যক্ষ পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক মো. ওয়ালিউর রহমান, জনসংযোগ সম্পাদক পদে সার্ক অনুবিভাগের পরিচালক ইশরাত জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩১ ব্যাচের এ বি এম সারওয়ার-ই আলম সরকার। প্রচার, প্রকাশনা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৩০ ব্যাচের এএএসএম সায়েম, অফিস সম্পাদক পদে ২৯ ব্যাচের নওরিদ শারমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ৩১ ব্যাচের মাহফুজা সুলতানা, মৌমিতা জীনাত, ২৯ ব্যাচের জসিম উদ্দিন ও ৩৩ ব্যাচের গৌতম কুমার দে জয় পেয়েছেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ ডিসেম্বর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের কল্যাণে ওই এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
 
ইত্তেফাক/ইউবি