বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন ছবি জগ্গা জাসুসের আরো একটি গান ইউটিউবে শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশের কয়েকঘন্টার মধ্যেই সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
‘গালতি সে মিসটেক’ শিরোনামের এই গানে রণবীরের কিউট চেহারা ও অদ্ভুত মুদ্রার নাচ দর্শকদেরও দারুণ পছন্দ হয়েছে।
গানের দৃশ্যে দেখা যায়, রণবীর একটি শিক্ষপ্রতিষ্ঠানের ছাত্র। যে কিনা রাতের বেলা বন্ধুদের নিয়ে নানা ধরনের প্রাঙ্ক ও ফান করতে পছন্দ করে। আর এই সব দুষ্টুমির বয়স যে ছাত্রজীবন সেটিই গানের কথায় তুলে ধরা হয়েছে।
অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস ছবিতে ‘গালতি সে মিসটেক’ গানটি গেয়েছেন অরিজিত সিং ও অমিত মিশরা। ছবি মুক্তি পাবে ১৪ জুলাই ২০১৭।
ইত্তেফাক/রেজা
