তাসকিন বিদায় করে দিল লুক রঙ্কিকে

আপডেট : ০৯ জুন ২০১৭, ১৭:২৪
নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই লুক রঙ্কিকে ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। তাসকিনের খাটো লেন্থের বল রঙ্কি পুল করতে গেলে টপ এজ হয়ে বল আকাশে উঠে যায়। আর ক্যাচটি লুফে নিতে কোন ভুল করেন নি মুস্তাফিজ। আউট হওয়ার আগে রঙ্কি ১৮ বলে ১৬ রান করেন।
 
এদিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান। মার্টিন গাপটিল ৩১ ও কেন উইলিয়ামসন ১ রানে ক্রিজে আছেন।
 
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে এমন সমীকরণ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে মাশরাফি বাহিনী। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টি বাধা কারণে খেলা একঘন্টা দেরি করে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হয়। তবে এজন্য কোন ওভার এখনো কাটা যায় নি।
 
দুটি পরিবর্তন হয়েছে বাংলাদেশের একাদশে। নিউজিল্যান্ডকে কাবু করতে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মিরাজকে বাদ দিয়ে মোসাদ্দেক হোসেন ও ইমরুল কায়েসের বদলে তাসকিন আহমেদকে দলে ফেরানো হয়েছি। নিউজিল্যান্ড টিম আগের ম্যাচের মতই অপরিবর্তিত আছে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, মার্টিন গাপটিল, অ্যাডাম মিল্ন, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।
 
ইত্তেফাক/রেজা