‘প্রিয়ন্তির জন্য একটু ভালোবাসা’

আপডেট : ১০ জুন ২০১৭, ১০:৪০
 
এবার ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। তারই ধারাবাহিকতায় কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘প্রিয়ন্তির জন্য একটু ভালোবাসা’ গল্প অবলম্বনে নাটকে অভিনয় করেছেন তৌকীর।
 
এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা-অভিনেতা আবুল হায়াত। মানসিক রুগ্নতার গল্প এটি।
 
এতে একটি মেয়েকে এক ছেলে ভালোবাসে। সে যখন মেয়েটিকে প্রেম নিবেদন করতে যায় তখন মেয়েটি ছেলেটির প্রেম প্রত্যাখ্যান করে।
 
ইত্তেফাক/আনিসুর