হাঙরের সঙ্গে পানির নিচে সাঁতারে ক্যাটরিনা: ভিডিও ভাইরাল

আপডেট : ১০ জুন ২০১৭, ১১:৩৯
 
সমুদ্রের পানির নিচে হাঙরের সঙ্গে সাঁতার কাটলেন ক্যাটরিনা কাইফ। গত ৮ জুন ছিল বিশ্ব সমুদ্র দিবস। এই দিবসটি উপলক্ষে হাঙরের সঙ্গে সাঁতার কেটে দিনটি নিজের মতো করেই পালন করেছেন তিনি।
 
একটি ভিডিও পোস্ট করে হাঙরের সঙ্গে সাঁতার কাটার ঘটনাটিও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার এই ভিডিওটি শুটিং করেছেন আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার সুমের ভার্মা।
 
​ভিডিওতে ক্যাটরিনাকে বিশাল আকারের হোয়াল সার্কের সঙ্গে সাঁতার কাটতে দেখা যায়। সুইমস্যুট পরে ছিলেন ক্যাটরিনা। শুটিং হয়েছে ফিলিপাইনে। ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওতে বেশ প্রাণবন্ত ও উচ্ছ্বাসিত দেখা গেছে, সাঁতার কাটতে কাটতে তা হাত নেড়ে জানালেন ভক্তদের।
 
বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এছাড়া জাগ্গা জাসুস সিনেমার প্রচারণাও করছেন তিনি। এ সিনেমাটিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিক রণবীর কাপুর। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
ইত্তেফাক/আনিসুর