পবিত্র মাসে ‘সুইমস্যুট’ ফটোশ্যুটে তোপের মুখে দঙ্গল কন্যা

আপডেট : ১০ জুন ২০১৭, ১২:৩১
 
সবশেষ প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সোশ্যাল মিডিয়ার তোপের মুখে পড়লেন ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতিমার সাম্প্রতিক একটি ছবি। মালদ্বীপের সমুদ্র সৈকতে একটি ফোটোশুট করেছেন ফাতিমা।
 
সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে একটি অ্যান্টিক কাঠের চেয়ারে বসে রয়েছেন নায়িকা। একটি কালো হল্টারনেক সুইমস্যুট পরে রয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফোটোশুটেরই দু’টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনা, কটূক্তি।
 
মুসলিম হওয়া সত্ত্বেও রমজানের মতো পবিত্র মাসে কেন ফতিমা খোলামেলা পোশাক পরা ছবি পোস্ট করেছেন, সেই নিয়ে শুরু হয় ট্রোলিং, সমালোচনা।
 
কেউ বলেন, ‘মুসলিম সমাজ কখনই এই ধরনের সস্তা পাবলিসিটি অনুমতি দেয় না।’ কেউ বলেছেন, ‘উনি শুধু নামেই মুসলিম, কাজে নন।’ অনেকে বলেন, ‘আমরা আপনার খুব বড় ভক্ত। কিন্তু রমজান চলাকালীন আপনার কাছ থেকে এটা অন্তত আশা করিনি।’ একজন লিখেছেন, ‘শেম অন ইউ ফতিমা। রমজানে অন্তত আপনার এটা করা উচিত হয়নি।’
 
তবে সবাই যে বিপক্ষে কথা বলেছেন তা নয়, কেউ কেউ পাশে দাড়িয়ে কথার বলার চেষ্টাও করেছেন। যদিও এটা নিয়ে এখনো মুখ খোলেননি ফাতিমা।
 
ইত্তেফাক/আনিসুর