এসার ল্যাপটপ কিনে বিদেশ ভ্রমণসহ অসংখ্য উপহার

আপডেট : ১০ জুন ২০১৭, ১৬:৪৫
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসার ল্যাপটপে বিশেষ ঈদ আনন্দ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
 
পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. পরিবেশিত যেকোনো এসার ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড যা ঘষে জিতে নিতে পারবেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-কাঠমুণ্ডু-ঢাকা এয়ার টিকেট, ৪২ ইঞ্চি এলইডি টিভি, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, প্রাইজবন্ড, শপিং ভাউচারসহ অসংখ্য নিশ্চিত উপহার। অফারটি স্টক থাকা পর্যন্ত চলবে।  
 
 
ইত্তেফাক/ইউবি