সমাজের ইতিবাচক পরিবর্তনকে টেকসই করতে হবে : স্পিকার

আপডেট : ১০ জুন ২০১৭, ২১:৩০
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান জনসমষ্টির অধিকাংশ তরুণ। এই তরুণ প্রজন্মের মাঝেই ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। লক্ষ্য বহুদূর তবু এ যাত্রা হলো শুরু। এ যাত্রা পথই তরুণদের পৌঁছে দেবে অভিষ্ঠ লক্ষ্যে। 
 
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত বিওয়াইএলসি এ্যালামনাই এ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
 
নেতৃত্ব শিক্ষাকে কাজে লাগিয়ে নিজ নিজ কমিউনিটি ও পেশাগত অবদান রাখায় উদীয়মান ১০ জন তরুণ তরুণীকে বিওয়াইএলসি এ্যালামনাই এ্যাওয়ার্ডস প্রদান করা হয়।
 
স্পিকার বলেন, বিওয়াইএলসি এর এ পদক্ষেপ তরুণদের নেতৃত্বে অগ্রসর হতে সহায়তা করবে। তরুণদেরকে গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিত করতে বিওয়াইএলসি গ্রাজুয়েট নেটওয়ার্ক গুরুত্বপূর্ল ভূমিকা রাখতে পারে। তরুণ সমাজকে একত্রিত করে সর্বোচ্চ সমন্বয় সাধন করে উজ্জ্বল আলোকিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিওয়াইএলসির প্রতিটি সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান।
 
বিওয়াইএলসি এ্যালামনাই এ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি ইজাজ আহমেদ, বৃটিশ হাইকমিশনার এ্যালিসন বেøক,মাইক্রোসফট এর সোনিয়া বশির, গ্রাজুয়েট নেটওয়ার্কের সভাপতি জাহেদুল ইসলামসহ অন্যান্য অংশগ্রহণকারীবৃন্দ উপস্থিত ছিলেন।বাসস
 
ইত্তেফাক/ইউবি