খতমে তারাবী শেষ করলেন খালেদা জিয়া

আপডেট : ১১ জুন ২০১৭, ০০:৪৬

অর্ধেক রমজানেই খতমে তারাবী শেষ করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।  রমজান উপলক্ষে গুলশানস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ খতমে তারাবীর আয়োজন করা হয়।

১৪ রমজানের রাতে তারাবী নামাজের মধ্য দিয়ে এ কোরআন খতম সম্পন্ন হয়। কোরআন খতমের এ আয়োজনে নারীরাও যাতে অংশ নিতে পারেন সেজন্য শুরুর দিন থেকেই তাদের বসার পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল।

খতম তারাবিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতৃবৃন্দ ছিলেন।

তারাবী নামাজে কোরআন খতম শেষে এক বিশেষ মোনাজাতে দেশের মঙ্গল কামনার পাশাপাশি উপস্থিত সবার এবং তাদের পরিবারের জন্যও দোয়া করা হয়।

ইত্তেফাক/নূহু