উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

আপডেট : ১১ জুন ২০১৭, ১৩:০৫
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপটি উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে ঘনীভূত হয়ে এ লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
 
আজ রবিবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
 
ঢাকা, ময়মনসিংহ, ফেনী, সিলেট, রাজশাহী, পাবনা, সৈয়দপুর, কুষ্টিয়া ও ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
 
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু সারাদেশে সক্রিয় হতে পারে।
 
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১০ মিনিটে।বাসস।
 
ইত্তেফাক/এমআর