আগামী ৫ এপ্রিল অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের ছয়দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না আসায় পিছিয়ে গেলো ছবি মুক্তির দিন।
জানা গেছে, ছবিটির প্রযোজকরা ঠিক করেছেন আগামী ১২ এপ্রিল অর্থাৎ প্রথম দফার নির্বাচনের একদিন পরে মুক্তি পাবে সিনেমাটি। তবে পুরোটাই নির্ভর করছে সেন্সর বোর্ডের ওপর।
আরো পড়ুন: হত্যা শেষে বীরদর্পে পাহাড়ে ফিরে গেল রোহিঙ্গা সন্ত্রাসীরা
ভোটের আগে মোদির বায়োপিক ভোটারদের প্রভাবিত করতে পারে। এটা বিজেপির নির্বাচনী কৌশল। এমনই অভিযোগ করেছিলেন বিরোধীরা। যদিও তাদের অভিযোগে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন। বল ঠেলে দিয়েছে সেন্সর বোর্ডের কোর্টে। ছবিটি মুক্তি পাবে কি না সেটা পুরোপুরি নির্ভর করবে সেন্সর বোর্ডের উপর।
এদিকে, এই নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন অভিষেক মনু সিংভি। আগামী ৮ এপ্রিল সেই মামলার শুনানি হবে।
ইত্তেফাক/বিএএফ
