সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় গোসল করতে নেমে সজিব (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে নগরীর আজিমুদ্দিন মোড়ের সোহরাবের ছেলে বলে জানা গেছে।
রবিবার বিকেলে যমুনায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, সে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায় । অনেক খোঁজাখুঁজির পরও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমআর
