বিশেষ আকর্ষণ ‘ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন’

আপডেট : ১২ জুন ২০১৭, ১১:১৬
 
আবারো আসছে ছবিয়াল। এবারের ঈদুল ফিতর উপলে সাত দিনে সাতটি গল্প নিয়ে আসছে সাতটি একক নাটকের সিরিজ 'ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন'।
 
নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় নাটকের এই সিরিজটি পরিচালনা করবেন মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব, আশফাক নিপুন, হুমায়ূন সাধু, সরাফ আহমেদ জীবন, রেদওয়ান রনি, ইফতেখার আহমেদ ফাহমী, আশুতোষ সুজনের মতো দেশের শীর্ষ পরিচালকরা।
 
নাটকগুলোর মূল চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রাহমান বাবু, আমজাদ হোসেন, ইরেশ যাকেরসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
 
নাটকগুলো ঈদের ৭ দিনব্যাপী একুশে টেলিভিশনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
 
ইত্তেফাক/আনিসুর