পর পর দুই ওভারে দুই উইকেটের পতন ঘটেছে শ্রীলংকার। ১৬ ওভারের প্রথম বলেই দিনেশ চান্ডিমালকে বোল্ড করেন ফাহিম আশরাফ।
এর আগের ওভারে কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করেন হাসান আলি। ১৫ ওভার ১ বল শেষে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে শ্রীলংকা।
এর আগে ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা ১৩ রান করে জুনাইদ খানের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। নিরোশান ডিকভেলা ৪১ রানে উইকেটে আছেন, উইকেটে নতুন ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। কার্ডিফে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দুই দলের জন্য আজ বাঁচা মরার লড়াই। যে দল জিতবে সেই দলই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে। পাকিস্তান দলে ফিরেছেন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৪২ রান তাড়া করায় প্রধান ভূমিকা রাখা ফাহিম আশরাফ, বাদ পড়েছেন শাদাব খান। ইনজুরির কারণে কুশল পেরেরা না থাকায় যোগ দিচ্ছেন ধনঞ্জয় ডি সিলভা। এই ম্যাচে জয়ী দলের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি।
শ্রীলঙ্কা দল: ধানুষ্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেল্লা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, অসলে গুনারত্নে, ধনাঞ্জায়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।
পাকিস্তান দল: আজহার আলী, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী ও জুনায়েদ খান।
