ঝড়ো ফিফটি শেষে আউট ফাখার জামান

আপডেট : ১২ জুন ২০১৭, ২০:৫৭
শ্রীলংকার ২৩৭ রানের জবাবে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটেছে। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে নুয়ান প্রদীপের বলে মারতে গিয়ে গুনারত্নের হাতে ধরা পড়েন ফাখার জামান।
 
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফাখার জামান ৩৬ বলে ৫০ রান করেছেন, ৮টি চার ও ১টি ছক্কায়। ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে পাকিস্তান। আজহার আলি ১৮ রান করে আছেন উইকেটে, সঙ্গে নতুন ব্যাটসম্যান বাবর আজম। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান করে ম্যাথুজের দল। পাকিস্তানের জুনায়েদ ও হাসান ৩টি করে উইকেট নেন।
 
 
ইত্তেফাক/সাব্বির