‘রাজন হত্যাকাণ্ড’ এবার নাটকে

আপডেট : ১৩ জুন ২০১৭, ১২:১৩
 
সত্য ঘটনা নিয়ে নির্মিত বৈশাখী টেলিভিশনের গোয়েন্দা-ভিত্তিক ধারাবাহিক লেডি গোয়েন্দা। একেকটি কাহিনী শেষ হয় তিন পর্বে। লেডি গোয়েন্দা ধারাবাহিকের এবারের গল্প দেশব্যাপী তুমুল আলোচিত শিশু ‘রাজন হত্যাকাণ্ড’।
 
রাজন হত্যাকাণ্ডের পুরো কাহিনী তুলে আনা হয়েছে নাটকের গল্পে। এই গল্পের প্রথম পর্ব প্রচারিত হবে আজ ১৩ জুন মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ও শেষ পর্ব প্রচারিত হবে যথারীতি বুধ ও বৃহস্পতিবার।
 
টিপু আলমের মূল ভাবনায় লেডি গোয়েন্দা পরিচালনা করছেন ডি এ তায়েব। পর্ব পরিচালনা করছেন জি এম সৈকত। লেডি গোয়েন্দা নাটকে অভিনয় করছেন মিমো, আজিজুল হাকিম, হোমায়রা হিমু, চৈতি, তুষার মাহমুদসহ আরও অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর