বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলবে ওয়াটসন

আপডেট : ১৩ জুন ২০১৭, ১২:১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে। দল গোছানোর জন্য হাতে যথেষ্ট সময় পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু বসে নেই গেল আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ইতোমধ্যে ঢাকা ডায়নামাইটস দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ঢাকা ডায়নামাইটসে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের অন্তর্ভূক্তি। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 
 
 
এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিশিয়াল ফ্যানপেজে ওয়াটসনের ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘আমাদের ডায়নামিক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে পরিচিত হোন। দুইবারের অ্যালান বোর্ডার মেডেলজয়ী এই ক্রিকেটার আসন্ন বিপিএলে চ্যাম্পিয়নদের হয়ে খেলতে যাচ্ছেন। বিপিএল মাতাতে প্রস্তুত ওয়াটসন।’ 
 
ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার সুনীল নারাইনও ঢাকা ডায়নামাইটসে যোগ দিতে পারে বলে জানা গেছে। তবে এ ঘোষণার জন্য আরো কিছু দিন অপেক্ষায় থাকতে হবে।
 
ইত্তেফাক/রেজা