এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৭:১৮

কুড়িগ্রামের চিলমারীতে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। 

চিলমারী ডিগ্রী কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানায়, গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষায় কক্ষ পরিদর্শক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেন। শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পেয়ে ভুল প্রশ্ন দেখে কক্ষ পরিদর্শককে বিষয়টি জানায়। কক্ষ পরিদর্শক ওই প্রশ্ন দিয়েই পরীক্ষা দিতে বলেন। শিক্ষার্থীরা ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে তার অভিভাবকদের ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি অবহিত করে। 

পরীক্ষার দ্বিতীয় দিন ২ এপ্রিল বাংলা ২য় পত্রের (আবশ্যিক) পরীক্ষা ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। বিষয়টি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনায় দেখা যায়, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বাংলা ১ম পত্রের পরীক্ষা ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী গ্রহণ করতে হবে।

আরো পড়ুন: মুরগীর বাচ্চা বাঁচাতে ১০ টাকা নিয়ে হাসপাতালে শিশু

বাংলা ১ম পত্রের পরীক্ষা ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছের। এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে জানান, আমাদের কাছে নির্দেশনা রয়েছে সে মোতাবেক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। 

ইত্তেফাক/অনি