প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে সেনা সদস্যসহ হতাহতের পর ঘটনাস্থল পরিদর্শনে রাঙামাটি পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থল পৌঁছান তিনি।
এর আগে সকালে শুধু রাঙামাটিতেই চার সেনা সদস্যসহ ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রশাসন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএম।
