চীনের স্বায়ত্তশাসিত গুয়াঝি ঝুয়াং অঞ্চলে সোমবার একটি নির্মাণাধীন জলাধারে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ার নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
তদন্তে বলা হয়েছে, কৃত্রিম জলাধারটি ৩২ দিন উচ্চ তাপমাত্রায় বন্ধ থাকার পর সেখানে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়। হুয়াং নামের এক ব্যক্তি সোমবার স্থানীয় সময় সকাল নয়টায় অজ্ঞান হয়ে পড়লে গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি জানা যায়।
জানা গেছে, ওই ব্যক্তি পিঙ্গু কাউন্টির তাঙ্গনায় তার গ্রামের বাড়িতে কাজ করছিলেন। এ সময় তাকে উদ্ধার করার চেষ্টাকালে আরো আট গ্রামবাসী অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
