হবিগঞ্জে নির্মাণাধীন জুডিসিয়াল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে ইসহাক মিয়া (২৫)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন জুডিসিয়াল ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করার সময় বেলা ২টার দিকে রেলিং ভেঙ্গে হঠাৎ নিচে পড়ে যান ইসহাক। তখনই তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে বিষক্রিয়ায় মরলো ১৫ লাখ টাকার মাছ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান।
ইত্তেফাক/নূহু
