ঈদকে ঘিরে ব্যস্ত শোবিজ অঙ্গনের সকলেই। ব্যান্ডশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়াও এই ঘরানার বাইরে নয়। তিনি সম্প্রতি ঈদের একটি টেলিফিল্মের শুটিং করার জন্য ভারতে অবস্থান করছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কোনিকা বন্দ্যোপাধ্যায়।
পার্থ বড়ুয়া বলেন, ‘মূলত টেলিছবির শুটিং করতেই এখানে আসা। এতদিন জলঢাকায় ঘুরেছি। এখন আবার নাটকের কাজ নিয়ে ব্যস্ত। গল্পের সাথে পরিবেশকে একাত্ম করতেই কলকাতার এমন একটি জায়গাকে শুটিংয়ের জন্য নির্বাচন করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১০ জুন তিনি ভারতে পৌঁছেছেন তিনি। ঠিকঠাক শুটিং শেষ হলে ১৬ জুন দেশে ফেরার সম্ভাবনা রয়েছে পার্থ বড়ুয়ার।
IMG0
নাটককে অভিনয় প্রসঙ্গে পার্থ আরও বলেন, ‘নাটকের অভিনয়ের পরিমাণ আগের চেয়ে কমে গেছে। মূলত গান নিয়ে ব্যস্ততার পাশাপাশি নাটকে অভিনয় করা হয়ে হয়। এই নাটকটির গল্প ও প্লট আমার বেশ ভালো লাগে। সেই জায়গা থেকেই কাজটি করা। দর্শকদের ভালো লাগবে আশা করি।’
ইত্তেফাক/আনিসুর
