হাল্কা নীল চোখের এক মেয়ে। সোজা তাকিয়ে আপনার দিকে। দৃষ্টিতে রয়েছে চেপে রাখা কষ্টের ইমোশন, রয়েছে ভয়। এই নারীকে আপনি চেনেন। কিন্তু এই রূপে হয়তো দেখেননি আগে। কে উনি!
উনি বলিউড নায়িকা আনুশকা শর্মা। মঙ্গলবার মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পরী’র ফার্স্ট লুক। সেখানে এভাবে দেখা যাবে নায়িকাকে।
এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন আনুশকা। পরপর বেশ কিছু ছবিতে সেই এক্সপেরিমেন্টের ছাপও রেখেছেন। চেনা ছকের তারকা ইমেজ নয়। বরং তার থেকে বেরিয়ে চরিত্রে অনেক বেশি মনোযোগ দিয়েছেন।
নিজের প্রযোজনায় ‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’র পর ‘পরী’তেও থাকবে সেই ছাপ। ভারতীয় মিডিয়ার খবর, চলতি মাসেই শুরু হবে ছবির শুটিং। প্রসিত রায়ের পরিচালনায় আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ইত্তেফাক/আনিসুর
