২০ বছর পর ফের অমিতাভ বচ্চন ও রম্যা কৃষ্ণনকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। এর আগে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে দেখা গিয়েছিল দুজনকে। এবার তামিল ছবি ‘ইয়ারনথা মানিথান’ ছবিতে জুটি বাঁধছেন বিগ-বি ও রম্যা। ছবিটি হিন্দিতেও শুট করা হবে।
ছবির পরিচালক তামিলভানান বলেন, ‘দর্শক রম্যা ম্যাম ও অমিত জি-কে খুব ইন্টারেস্টিং দুটি চরিত্রে দেখা যাবে। এরকম দুজন কিংবদন্তী শিল্পীর সঙ্গে কাজ করা সত্যিই খুব চ্যালেঞ্জিং অভিজ্ঞতা! এই মুহূর্তে মুম্বাইয়ে কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুট চলছে!
আরো পড়ুন: এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ
ছবির নায়ক এসজে সূর্য অমিতাভের নতুন লুক টুইটারে শেয়ার করেছেন! এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের সব থেকে খুশির মুহূর্ত। ঈশ্বর, মা-বাবাকে ধন্যবাদ। আমার স্বপ্ন পূরণ হল! এই মাসের শুরুতে ছবির শুটিং শুরু হয়েছে।

ইত্তেফাক/বিএএফ
