পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সজীব মিত্র (৩১) নামে এক পৌরসভার কর্মচারীর মৃত্যু ঘটে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাধব মিত্রের পুত্র।
জানা গেছে, পৌরসভার আল্লাই ওখাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি বিদ্যুতের খুটি থেকে নিচে পুকুরে পড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল জানান, পৌরসভার বিদ্যুতের বিভাগের কর্মচারী বিদ্যুতের লাইনে কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
ইত্তেফাক/উজ্জল
