জলঢাকা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট : ১৪ জুন ২০১৭, ২৩:৪১

নীলফামারীর জলঢাকায় ২০১৭-১৮ ইং অর্থবছরের বাজেট ঘোষণা করেছে উপজেলা পরিষদ। গতকাল বুধবার উপজেলা পরিষদের আয়োজনে ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে এবারে মোট ১ কোটি ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব খাত ও বিভিন্ন উন্নয়নখাতে উদ্বৃত্ত বাজেট ৬১ লক্ষ ৮৭ হাজার ৫ শত ৩৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। জনগনের অংশগ্রহণে বিভিন্ন প্রশ্ন ও জবাবদিহিতার মধ্য দিয়ে জলঢাকা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হক প্রধান, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, উপজেল ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. জেড এ ছিদ্দিকী, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান গণ প্রমূখ।

ইত্তেফাক/নূহু