আশুলিয়ায় গৃহবধূ ও শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:০০

সাভার উপজেলার আশুলিয়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ  এবং একটি ডোবা থেকে চার বছরের এক শিশুর উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কানিজ মহুয়া (২৬), শিশুটির নাম মরিয়ম (৪)। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গুমাইল ইটখোলা এলাকার আব্দুল আজিজের বাড়ির চতুর্থ তলা থেকে কানিজের  এবং টঙ্গাবাড়ি এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
নিহত কানিজ মহুয়া মাগুরা জেলাধীন শ্রীপুর থানার তখলপুর গ্রামের মৃত সারোয়ার খন্দকারের মেয়ে। তার স্বামী সোহেল রানা একটি কারখানায় চাকরি করেন। সিনথিয়া নামে তাদের ৩বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

নিহতের স্বামী সোহালে জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কাটাকাটি হয় এবং পরে তা মিটে যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে গলায় ফাঁস অবস্থায় তার স্ত্রীকে পাওয়া যায়। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে, নিহত শিশু মরিয়ম শেরপুর জেলাধীন ঝিনাইগাতী থানার বেলাল মিয়ার মেয়ে। সে তার মা-বাবার সাথে টংগাবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।

আরো পড়ুন: উচ্ছেদ করা হলো সেই আওয়ামী লীগ নেতার গরুর খামার

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে মরিয়ম নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে রাস্তা দিয়ে যাওয়া সময় এক পথচারী ডোবার মধ্যে শিশু মরিয়মের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। 

ইত্তেফাক/অনি