মোশারফ-নোভার ‘এখন তো সময় ভালবাসার’

আপডেট : ১৫ জুন ২০১৭, ১২:২১
 
লিলি ও তার ভাই মালয়েশিয়ায় প্রবাসী মজিদকে পাত্র হিসেবে দেখতে যায়। মজিদের মিথ্যা সম্পত্তির গল্পে বিশ্বাস করে লিলির ভাই দুজনের বিয়ে ঠিক করে। মজিদ ভালোবেসে সব সত্য খুলে বলে লিলিকে। তারপর থেকে লিলি নিখোঁজ হয়। শুরু হয় নতুন গল্প।
 
এই মজিদ হিসেবে মোশাররফ করিম এবং লিলি চরিত্র নিয়ে আসছেন নোভা। আসছে ঈদুল ফিতরে ফিকশন অনুষ্ঠান নিয়ে দীপ্ত টিভিতে থাকছে বিশেষ আয়োজন। বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত নন স্টপ প্রেমের নাটক নিয়ে প্রচারিত হবে ‘এখন তো সময় ভালোবাসার’।
 
সেই আয়োজনের আওতায় দীপ্ত টিভিতে ঈদের দিন রাত ১২টায় প্রচার হবে ‘ইতি ভালোবাসা’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন মোশারফ করিম ও নোভা।
 
ইত্তেফাক/আনিসুর