ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৩:৪৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে।
 
দারুণ এক সিরিজ শেষে আফগানিস্তান অধিনায়ক আসগার স্টানিকজাই আশাবাদ ব্যক্ত করে বলেছেন এই ফলাফলের পরে তার দল শীর্ষ সারির দলগুলোর সাথে আরো বেশী করে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাবে।
 
সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ ম্যাচটিতে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ১-১ ব্যবধানেই সিরিজের নিষ্পত্তি হয়। এর আগে টি২০ সিরিজে আফগানরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল।
 
ইত্তেফাক/এমআর