চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে নেমে অফফর্মের ধারাবাহিকতা ধরে রেখে বিদায় নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমারের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে প্লেড অন হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান সৌম্য।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (৬) ও সাব্বির রহমান (৫)।
এর আগে বার্মিংহামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের থেকে এই ম্যাচে দুই দলের একাদশই কোন পরিবর্তন আসেনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাস্প্রিত বুমরাহ।
ইত্তেফাক/রেজা
