‘নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে শীতল অবস্থার সমাপ্তি দরকার’

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:১৬
নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিরাজমান শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
 
বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনে সভাপতিত্বকালে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।
 
২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, সম্প্রতি কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার ও বিচারবিভাগের মধ্যে একটা শীতল অবস্থা বিরাজ করছে বলে গণমাধ্যমে এসেছে। বিচারবিভাগ স্বাধীন একটি প্রতিষ্ঠান। বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। সংবিধানের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্র আরো সুসংহত করার জন্য বিচার বিভাগের প্রতি বিশেষ দৃষ্টি  দেয়া প্রয়োজন।
 
সুজনের বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন, ‘এ শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন। আশা করেন, সংসদ সদস্যরাই এ ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।’
 
 
ইত্তেফাক/ইউবি