জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হোসেন (২৭) নামে এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ফেরদৌস কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধুনট গ্রামের বাসিন্দা ফেরাজ উদ্দীনের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি শুরুর পর তার বাড়ির বারান্দার একটি সরে যাওয়া টিন মেরামত করতে যায় ফেরদৌস হোসেন। এ সময় টিনের সাথে বিদ্যুতায়িত তার ছিঁড়ে পড়ে। ওই টিন মেরামত করতে গেলে সেই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উদয়পুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম।
ইত্তেফাক/এমআই
