রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রাশিয়ায় কনফেডারেশন কাপে পর্তুগালের প্রস্তুতি ক্যাম্পে সতীর্থদের এ কথা জানিয়েছেন।
মার্কা জানায়, রোনালদো সতীর্থদের বলেছেন তিনি সত্যিই স্প্যানিশ রাজধানী ছাড়তে চান। তিনি বলেন, আমি রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর ফেরত যাওয়ার সুযোগ নেই। এদিকে কয়েকদিন আগে এ বোলা সংবাদপত্রে কয়েকদিন আগে বলা হয় এই গ্রীষ্মের দলবদলের বাজারে রোনালদোকে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হবে।
এদিকে মার্কার আরেকটি প্রতিবেদনে বলা হয়, রোনালদো যদি এই রিয়াল ছেড়ে যান তবে সেটা থেকে কমপক্ষে ৪০০ মিলিয়ন ইউরো আয় করবে মাদ্রিদের ক্লাবটি। রোনালদোর রিলিজ ক্লজ রিয়াল ধরে রেখেছে ১ হাজার মিলিয়ন বা ১০০ কোটি ইউরো। সাধারণত কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে ইচ্ছাপোষণ করে তাহলে রিলিজ ক্লজের অর্থ দিতে হবে। তবে সেটা কোনো ক্লাবের পক্ষেই দেয়া সম্ভব না। ২০০৯ সালে যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হয়েছিল তখন এই রিলিজ ক্লজ যোগ করা হয়েছিল যাতে কোনো ক্লাব রোনালদোকে কেনার কথা চিন্তা না করে।
তবে এই রিলিজ ক্লজ নিয়ে দরকষাকষি করা সম্ভব। কনফেডারেশন কাপ শেষে রিয়াল মাদ্রিদ ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত যেতে পারেন। এছাড়া রোনালদোর বাৎসরিক বেতনও দিতে হবে না যা মৌসুম প্রতি ৫০ মিলিয়ন ইউরো। গত বছর ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করায় চার বছরের বেতনে আরো ২০০ মিলিয়ন ইউরো বাঁচবে রিয়ালের। সব মিলিয়ে রোনালদোর বিদায়ে ৪০০ মিলিয়ন ইউরো আয় হবে রিয়ালের যা কোনো খেলোয়াড়ের বিক্রিতে কোনো ক্লাবের সর্বোচ্চ আয়।
তবে ৪টি ব্যালন ডি অর জয়ী রোনালদোর বিপণন আবেদন ও স্কোয়াডে তার থাকার কারণে অতিরিক্ত আয়টা থেকে বঞ্চিত হবে রিয়াল।
