প্রেসিডেন্ট প্রার্থিতার খবরকে গুজব বললেন সুষমা স্বরাজ

আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:৫৭
ভারতের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের সরকারি দল কিংবা বেসরকারি দল কেউই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে সুষমা স্বরাজসহ কয়েকজনের প্রার্থিতার কথা শোনা যাচ্ছে।
 
এব্যাপারে সুষমা স্বরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী অথচ আমাকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে।
 
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ২০ জুলাই ভোট গণনা করা হবে। ২৮ জুনের মধ্যে প্রার্থী হতে হবে। ১ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
 
ইত্তেফাক/এমআর