শেষপর্যন্ত রণবীরের পাওনা টাকা বুঝিয়ে দিলেন শাহরুখ

আপডেট : ১৮ জুন ২০১৭, ১২:২৭
 
অবশেষে রণবীরের পাওনা ৫ হাজার রুপি পরিশোধ করলেন কিংখান শাহরুখ। পাওনা পরিশোধ করে তার প্রমাণ হিসেবে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন শাহরুখ। গতকাল শনিবার এক টুইট-বার্তায় এটি নিশ্চিত করেছেন তিনি।
 
শাহরুখ খানের কাছে পাঁচ হাজার রুপি দাবি করে বসেন রণবীর কাপুর! শাহরুখ খান-আনুশকা শর্মা জুটির নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’র নাম নিয়ে রণবীরের দাবি, এই ছবির নাম তিনি দিয়েছেন।
 
রণবীর  তখন বলেন, যব হ্যারি মেট সেজাল নামটা আমি সাজেস্ট করেছিলাম। আমি এখনই মান্নাতে গিয়ে শাহরুখের থেকে পাঁচ হাজার টাকা নেব। কারণ টাইটেলটা আমার।
 
তবে তা সাথে সাথে অস্বীকার করেন শাহরুখ। সে সময় রণবীরের দাবির উত্তরে বলেন, ‘রণবীর এই দাবি করলেও যব হ্যারি মেট সেজাল-এর নাম ও কখনও দেয়নি। ফলে পাঁচ হাজার টাকাটাও ও পাবে না।’
 
তবে কাল তা পরিশোধ করলেন। টুইটে শাহরুখ বলেন, জাগ্গা জাসুস এখন আমরা মুক্ত হলাম। হিসাব কিন্তু বরাবর, ‘যব’ এর পাওনা দিয়ে দিলাম।’
 
উল্লেখ্য, ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটির নাম প্রথমে ঠিক হয়েছিল ‘দ্য রিং’। পরে পাল্টে হয় ‘রেহনুমা’। কিন্তু সেটাও পছন্দ না হওয়ায় নতুন নাম রাখা হয় ‘যব হ্যারি মেট সেজাল’। পুরো বিষয়টাই দর্শক-ভক্তদের জন্য মজা করেই করেছেন দুই বলিউড সুপারস্টার।
ইত্তেফাক/আনিসুর