চিলির সেন্ট্রাল ও দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিপাত এবং তুষার ঝড়ে চার জনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার চিলির সেন্ট্রাল ও দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিপাত এবং তুষার ঝড়ের এ ঘটনা ঘটে।
শনিবার দেশটির জাতীয় জরুরি অফিস জানিয়েছে, ঝড়ে প্রায় তিন হাজার মানুষের বাড়ির ক্ষতি হয়েছে এবং ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রয়টার্স।
ইত্তেফাক/এমআর
