বর্তমান প্রজন্মের কাছে টেলিভিশন নাটক মানেই মোশাররফ করিম। গুণী এই অভিনেতা তার অভিনয় শৈলী দিয়ে জয় করেছেন অগণিত দর্শকের মন। ঈদ এলেই নানা চমক নিয়ে হাজির হন দর্শকের মাঝে।
তারই ধারাবাহিকতায় এবার ঈদেও থাকছে মোশাররফ করিমের একক নাটক ‘শেখ সাদীর সেইসব দিনরাত্রি’। মুসাফির সৈয়দ এর রচনা ও পরিচালনায় নাটকে আরো অভিনয় করেছেন, দিলারা জামান, স্নেহাশীষ শুভ, আল মুক্তাদিরসহ আরো অনেকে।
বৈশাখী টিভির ঈদের আয়োজনে দেখা যাবে নাটকটি। নাটকটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৪৫ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
