নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কক্সবাজারে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প সরকারের ফাস্ট ট্রাক প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার সংসদে জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, দেশে একটি গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে জাপানের ‘প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল (পিসিআই) কর্তৃক ‘টেকনো-ইকনোমিক ফিসিবিলিটি স্টাডি’করা হয়েছিল।
শাজাহান খান বলেন, পরামর্শক প্রতিষ্ঠান ‘প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল (পিসিআই), জাপান কর্তৃক দাখিলকৃত সমীক্ষা প্রতিবেদনে কক্সবাজার জেলার সোনাদিয়ার তিন ধাপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে বন্দর নির্মাণের কাজ শুরু করার পর তা সম্পন্ন করতে ৫ বছর প্রয়োজন হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ যথাক্রমে ২০৩৫ ও ২০৫৫ সাল নাগাদ সমাপ্তির পরিকল্পনা করা হয়েছে। বাসস
ইত্তেফাক/ইউবি
