চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফাখার ও আজহারের জোড়া ফিফটিতে কোনো উইকেট না হারিয়ে ১০০ রান পেরিয়েছে পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১১৪ রান করেছে পাকিস্তান।
আজহার আলি ৫০ ও ফাখার জামান ৫১ রান করে উইকেটে আছেন। এই টুর্নামেন্টে অভিষিক্ত ফাখারের এটি তৃতীয় ফিফটি, আর আজহার আলির ১২তম। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় দলটিই ফাইনালে খেলছে। পাকিস্তানে ইনজুরি সেরা ওঠায় দলে ফিরেছেন মোহাম্মদ আমির, বাদ পড়েছেন রুম্মান রঈস।
ইত্তেফাক/সাব্বির
