পূর্ণিমার ‘যখন সময় থমকে দাঁড়ায়’

আপডেট : ১৯ জুন ২০১৭, ১০:৪২
 
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও এখন মোটামুটি ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী পূর্ণিমা। যদিও মাঝে দুই পর্দা থেকেই বিরতিতে ছিলেন তিনি। সেই বিরতি কাটিয়ে ফিরেছেন কয়েকমাস হলো। এবার ঈদের বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি।
 
ঈদে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ শিরোনামে একটি নাটকে নোবেল ও মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা।
 
এবারই প্রথম একসাথে এই ৩ জনকে নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকে ফয়সাল চরিত্রে নোবেল, আনোয়ার চরিত্রে মোশাররফ করিম, অপূর্বা চরিত্রে পূর্ণিমা ও মিথিলা চরিত্রে নোভা অভিনয় করছেন।
 
নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের ৫ম দিন রাত ৮টা ৩৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর