জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা চম্পা, নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নীর অংশগ্রহণ এবং মৌটুসী বিশ্বাসের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘জুয়েল আইচের সাথে’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে।
ঈদের এই অনুষ্ঠানে আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প। অনুষ্ঠানে জুয়েল আইচ পরিবেশন করেছেন কয়েকটি জাদু। অনুষ্ঠানে তারা ব্যক্তিজীবনের নানা মজার ঘটনা তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন স্ব-স্ব ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার কথা।
ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৩য় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
ইত্তেফাক/আনিসুর
