আসছে নতুন মুখ সানাই

আপডেট : ১৯ জুন ২০১৭, ১০:৫৭
 
ঢাকার চলচ্চিত্রের নতুন মুখ সানাই মাহাবুব। ‘ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে নবাগত সানাই-এর।  ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন গাজী মাহবুব।
 
সানাই বলেন, বেশকিছু টিভিতে মডেল হিসেবে কাজ করেছি। এরপরই এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলাম। আমার এটা ভেবে খুবই ভালো লাগছে যে, প্রথম ছবিতে অভিনয় করতে গিয়ে নিজ নামে গান পাচ্ছি। গানটির কথা লিখেছেন কবির বকুল। আর ‘সানাই’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেবেন ইমরান। গানটির সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। রোমান্টিক এ ছবির গানের শুটিং ঈদের পরই শুরু হবে।’
 
ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন’ ছবিতে সানাই-এর নায়ক জায়েদ খান। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিনি। সিনেমা জগতে নিয়মিত হবার পাশাপাশি পড়াশোনাও শেষ করতে চান সানাই। ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান তিনি।
 
ইত্তেফাক/আনিসুর