যমজ সন্তানের মা হলেন পপস্টার বিয়ন্স

আপডেট : ১৯ জুন ২০১৭, ১১:১৮
 
মার্কিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিয়ন্স নোয়েলস যমজ সন্তানের মা হয়েছেন। মার্কিন বিনোদন সাময়িকীর বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
 
এর আগে ইনস্টাগ্রামে মা হওয়ার খবরটি নিজেই সবাইকে জানিয়েছিলেন বিয়ন্স। তবে কবে তিনি যমজ সন্তান জন্ম দিয়েছেন সে বিষয়ে কোন তারিখ উল্লেখ করেনি মার্কিন ঐ সাপ্তাহিক ম্যাগাজিনটি।
 
কয়েক মাস আগে প্রেগন্যান্সি পিরিয়ডের ছবি শেয়ার করেছিলেন বিয়ন্স। দুয়াও চেয়েছিলেন ভক্তদের কাছে। উল্লেখ্য, বিয়ন্সে-জে জেড দম্পতির পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার নাম ব্লু আইভি। ২০১১ সালে এমটিভি অ্যাওয়ার্ডসে বিয়ন্সে প্রথমবার মা হওয়ার খবর দিয়েছিলেন।
 
ইত্তেফাক/আনিসুর