ভারতের মনিপুরে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৪:০১
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
 
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মনিপুরের ইম্ফলে ২৪.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৯৩.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
 
তারা আরো জানান, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে মনিপুরের রাজধানী ইম্ফল জুড়েই ভূ-কম্পনটি অনুভূত হয়। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
গত বছর মনিপুর ও এর আশপাশের অঞ্চলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে আটজন প্রাণ হারায় ও প্রায় একশ বাড়িঘর ধ্বংস হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু