চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৫:৩৪
চাঁপাইনবাগঞ্জে সোমবার ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন। সেই সাথে তাদের এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার ছুট আইড়ামারি গ্রামের কয়েশ আলীর ছেলে জীবন বাবু (২০),  কালিগঞ্জ রহিম মৌলভীর টোলার বেলালের ছেলে মো. কেতাব (৩৫), ক্যাপড়া টোলার মো. নুরুল ইসলাম ডাক্তার (৩০) মো. আলমগীর হোসেন (৩৬) ও জেনারুল ডাক্তার (৩৫)।
 
আসামিদের উপস্থিতিতে বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ধারায় ১১ আসামির মধ্যে এই ৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান এবং অভিয়োগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস প্রদান করেন। রায়ের দিন থেকে ৬০ দিনের মধ্যে দণ্ডিতরা হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়। 
 
ইত্তেফাক/এমআই